Welcome to SolutionTech24

Welcome to Our Blog "SolutionTech24". Please make a comment after reading the post. Thank you for visiting our blog. You're invited to next visit. Follow us on Facebook

Total Pageviews

Saturday, September 6, 2014

অনলাইন সেবা থেকে যে ভাবে আপনার পাসপোর্ট করবেন

নতুন পাসপোর্ট বানানোর জন্য আমাদেরকে ফরম পূরণ করতে নিয়মিত পাসপোর্ট অফিসে যাতায়াত করতে হয়, তাও সেখানে আবার বিভিন্ন দালালদের খপ্পর, লম্বালাইন ও নানারকম অসুধিধা পোহাতে হয়। তাই পাসপোর্ট এর ফরম পূরণ এর কাজটি আপনি অনলাইন সেবা থেকে পেতে পারবেন। কি ভাবে অনলাইনে ফরম পূরণের নিয়ামাবলী নিম্নে দেওয়া হল:
১) www.dip.gov.bd/ এই ঠিকানায় যান
২) ওয়েবসাইট এর হোম পেইজ এ ক্লিক দেন এবং ডানদিকের সার্ভিস  এর নিচে  Apply on line from  এ ক্লিক করুন এবং সেখান থকে I have read the above the information... ঘরে টিক মার্ক দিয়ে continue to online enrollment এ ক্লিক করলে আপনার কাঙ্খিত ফরমটি আসবে সেখানে সম্পর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।


৩) Passport Type অংশে সাধারণ নাগরিকদের জন্য ordinary সিলেক্ট করতে হবে।
৪) Delivery Type অংশে ৩০ দিনের জন্য হলে Regular এবং ১৫ দিনের জন্য হলে Express সিলেক্ট করতে হবে।
৫) এবার আপনার দেয়া প্রদত্ত ঠিকানায় আর একটি নতুন ফরম আসবে। এ ফরমটি পূরণ করতে হলে আগে থেকেই নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের জন্য ফি হিসাবে টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই রশিদ নম্বর দিয়ে এ ফরম পূরণ করতে হয়।
৬) আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
৭) আবেদনপত্রটি ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।
৮) পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে।
৯) আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনার তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন।
১০) এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন।
১১) টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য নির্ধারিত কর্মকর্তার কাছে যেতে হবে।
১২)  জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে।
১৩) ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ দিতে হবে।
১৪) এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর।
১৫) এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ আবেদনপত্রটি রেখে দিয়ে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনাকে একটি আলাদা ডকুমেন্ট দেবে। পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।
১৬) আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সংগ্রহ করার সময় নিজে না থাকলেও চলবে।
১৭) সাদা কাপড় পরে ছবি তোলা যাবে না।

অনলাইনে পাসপোর্ট চেকিং
নির্ধারিত ডেলিভারি তারিখে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন কি না তা অনলাইনে জানতে পারবেন।

Wednesday, September 3, 2014

Audacity: ফ্রি অডিও এডিটিং ও রেকর্ডিং সফটওয়ার

অনেকে আছেন যারা অডিও এডিটিং ও রেকর্ডিং নিয়ে টুকিটাকি কাজ করে থাকেন তাদের জন্য  Audacity একটি মজাদার সফটওয়ার। কোন প্রকার ক্রাক ফাইল বা সিরিয়েল নাম্বার ছাড়াই সম্পূর্ণ  ফ্রি তে আপনি আপনার পিছিতে ইনস্টল  দিতে পারবেন। ডাউনলোড লিংক
এবার  যে কোন ফাইল এডিট করার পর এটিকে Mp3 ফরমেট এ সেইভ দিতে হলে Lame_v3.99.3_for_Windows.exe কোডটি ডাউনলোড করে ইনস্টল দিন। এবার আপনি যে কোন এডিট ফাইলকে Mp3 ফরমেট এ সেইভ দিতে পারবেন।

Tuesday, September 2, 2014

আই,ডি,এম এর আনলিমিটেড ভার্সন।


যারা সবসময় কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য ডাউনলোড নিত্য দিনের ব্যায়াপার। তাই অনেকে এই ডাউনলোডের কাজ সারার জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আই,ডি,এম) ব্যবহার করে থাকেন। তাই আপনাদের কে আজ আই,ডি,এম এর  আনলিমিটেড ভার্সন উপহার দিব। ভার্সন হল ৬.২১ ডাউনলোড লিংক
তারপর ডাউনলোডকৃত ফাইলটি আনজিপ করুন এবং .exe file টি ইনস্টল দিন। তারপর crack folder এর ভিতর যে দুটি ফাইল আছে তা কপি করে (C:\Program Files\Internet Download Manager) এর ভিতর পেষ্ট করবেন।  এখন  register.reg  ফাইল টা রান করান এবং কম্পিউটার রিস্টার্ট দেন।  এখন থেকে আপনার  আই.ডি.এম আনলিমিটেড হয়ে গেল।

Monday, September 1, 2014

On Screen Keyboard For Windows 7 & 8

আমরা জানি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কি বোর্ড একটি  গুরুত্বপূর্ণ ডিভাইস। অনেক সময় নানা কারণে আমাদের কি বোর্ড এর কোন কোন বটম ঠিকমত কাজ করে না এতে হয়ত আপনাকে কোন কিছুতে লগইন করতে বা টাইপ করতে ঐ দু একটি বটমের কারনে পুরা কি বোর্ডটি বদলাতে হয়। কিন্তু তাৎক্ষণিক ভাবে আপনি আপনার কি বোর্ডটি না বদলিয়ে আপনার windows এর On Screen Keyboard এর সাহায্যে অতি দ্রুত কাজটি সেরে নিতে পারবেন। কি ভাবে windows এ On Screen Keyboard টি চালু করবেন তা নিম্নে দেখানো হল..

Windows 7এর ক্ষেত্রে: Start > Search Box এ OSK লিখে Search দিলে On Screen Keyboard(OSK) টি শো করবে অথবা মানুয়েলি করতে হলে Start > All program > Accessories >  Ease of Access এ ক্লিক দিলেই আপনার কাঙ্খিত কি বোর্ডটি পেয়ে যাবেন, সেখান থেকে Desktop Shortcut করেও নিয়ে আসতে পারবেন।

 Windows 8এর ক্ষেত্রে: প্রথমে Run Box চালু করুন ( কি বোর্ড এর Windows Bottom +R) সেখানে C:\windows\system32\osk.exe  বা Search Box এ OSK লিখে Search দিন অথবা মানুয়েলি করতে গেলে PC Setting > Ace of Access এ ক্লিক করলেই On Screen Keyboard(OSK) পেয়ে যাবেন, সেখান থেকে Tap on করে নিতে হবে।

Saturday, August 30, 2014

এনড্রয়েড ফোনের র‌্যাম ফ্রি তে বাড়িয়ে নিন

 
আজকাল কমবেশী আমরা সবাই এনড্রয়েড  মোবাইল ফোন ব্যবহার করে থাকি, যে গুলোর কোন কোন টি তে যথেষ্ট পরিমান পর্যাপ্ত র‌্যাম থাকে না আর এ গুলোতে সাধারন কম্পিউটার বা ল্যাপটপ এর মত বাড়তি র‌্যাম বাড়ানোর তেমন কোন সুযোগ সুবিধাও থাকে না। তাই, আপনি চাইলে আপনার এনড্রয়েড ফোনের কিছুটা র‌্যাম বাড়িয়ে নিতে পারেন আর একটু র‌্যাম বাড়ানো মানে আপনার ফোনের পারফর্মমেন্স বা গতি একটু বাড়িয়ে নেয়া।এ জন্য  প্রথমে  আপনার ফোনটিকে রুট করে নিতে হবে এবং গুগল প্লে-ষ্টোর থেকে Application for swipe সফটওয়ারটি  ফোনে ইনস্টল দিতে হবে। ইনস্টল করার পর Active on boot swap বাটনে যান এবং Ext partition SD Card নির্বাচন করুন, এরপর File Dimension Swap in MB তে লিখে দিন কতখানি দরকার। তবে সাধারণত 256 MB এর উপর না দেয়াই ভাল।এবার সেইভ করে নেন। এবার আশাকরি নিশ্চয় র‌্যাম বেড়েছে এবং ফোনের কাজের গতিও বেড়েছে।

Thursday, August 28, 2014

কম্পিউটারে ভাইরাস

এমন লোক হয়ত খুব কম পাওয়া যাবে যিনি কম্পিউটার ব্যবহার করেন আর ভাইরাসের সাথে পরিচিত হননি। যারা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করেন তাদের কম্পিউটারে এন্টিভাইরাস ইনস্টল না থাকলে তারা কোন না কোন ভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হন আর এটাই স্বাভাবিক। সাধারন ভাবে যে সব ভাইরাস দ্বারা আপনার কম্পিউটার আক্রান্ত হয় তাদের মাঝে উল্লেখযোগ্য হল রুট সেক্টর ভাইরাস, পর্টিশন টেবিল ভাইরাস, মিউটেটিং ভাইরাস,ওভাররাইটং ভাইরাস। 
এ সব ভাইরাস দ্বারা আপনার কম্পিউটার আক্রান্ত হলেও কম্পিউটারের মারাত্তক  কোন সমস্যা হয় না। প্রথম আলামত অবস্থায় ছোট ছোট সমস্যা সৃষ্টি হয় যে গুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যেমন, আপনার কম্পিটারের গতি খুব ধিরগতি হয়ে যাবে, হর্ডিডিস্ক এর ফাকা জায়গার পরিমান কমে যেতে খাকবে এবং ড্রাইভ খুলতে অনেক সময় নিবে, মাঝে মাঝে কি বোর্ড ও মাউস ঠিকমত কাজ করবে না, গেইমস খেলতে গেলে হেং ও হয়ে যেতে পারে, হার্ডডিস্কএর বেড সেক্টর বেড়ে যেতে পারে, কোন কিছু করেতে গেলে হঠাৎ এরর মেসেজ দেখাবে, লেখার ফাইল বা ডকুমেন্ট এর তথ্য নষ্ট হয়ে যেতে পারে, র‌্যাম কম দেখাতে পারে, অপরিচিত এক্সটেনশনযুক্ত ফাইল দেখা যেতে পারে, ডিস্কের ভলিউম লেভেলও পরিবর্তন হয়ে যেতে পারে, সিডি-ডিভিডি রম ঠিকমত কাজ করতে না পারে, কোন কিছু সেইভ হতে প্রচুর সময় নিবে, অটোমেটিক কোন প্রগ্রাম স্টার্ট বা বন্ধ হয়ে যেতে পারে,  কোন কারন ছাড়াই কম্পিউটার রিস্টর্ট বা বন্ধ হয়ে যাবে, রি স্টার্ট করতেও বেশী সময় লাগবে।
এইসব ভাইরাসের ঝুট ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে আপনার কম্পিউটারে এন্টি ভাইরাস সফটওয়ার ইনস্টল দিতে হবে। তা ছাড়া আপনি যদি ইন্টার নেট ইউজ করেন তাহলে আপনাকে ইন্টানেট সিকিউরিটি সফটওয়ার ইনস্টল দিতে হবে। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ও ইন্টারনেট সিকিউরিটি পাওয়া যায়, যার মধ্যে ক্যাসপারসস্কি, নরর্টন, ম্যাকাফি উল্যেখযোগ্য। আক্রান্ত হওয়ার আগেই এগুলো পিসিতে ইনস্টল দেওয়া ভাল আর আক্রান্ত হয়ে গেলে ইনস্টল দিয়ে কম্পিউটারকে ভালভাবে স্ক্যান করে নিতে হবে।

Tuesday, August 26, 2014


যাদের কম্পিউটার স্টার্ট হতে অনেক সময় লাগেঃ

অনেকে আছেন যাদের কম্পিউটার বুট হতে অনেক সময় লাগে তাদের জন্য ছোট্র একটি সমাধান, এতে আশাকরি আগের থেকে অনেক কম সময় লাগবে বুট হতে:

প্রথমে Run এ যান msconfig লিখে এন্টার চাপুন নতুন একটা window open হবে সেখান থেকে 
1) General > Selective Start up (ঠিক মার্ক) > Load System Service এ  ঠিক মার্ক দিন।



2)  Boot > Advance option > Number of Processor এর ঘরে ঠিক চিহ্ন দিন। এবার আপনাকে যা করতে হবে, আপনার কম্পিউটারটি যদি ডুয়েল কোর হয় তাহলে Number of Processor এর ঘরে ২ দিন, যদি কোর ৩ বা তার উপরে হয় তাহলে ৩/৪ দিন।


3) Service > Hide All Microsoft Service > Disaable All  এ ক্লিক দিন।
 
তারপর ok দিয়ে বের হয়ে আসুন এবং কম্পিউটার রিস্টার্ট  দিন।